শিরোনাম

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার অঙ্গীকারাবদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মানুষের মৌলিক অধিকার রক্ষার্থে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার দেশের জনগণের স্বাস্থ্যসেবা মানুষের দুয়ারে পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রতি ৬ হাজার গ্রামীণ জনগোষ্ঠীর জন্য প্রায় ১৩ হাজার ১৩৬ কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে।
নাসিম বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে উন্নয়ন খাতে ১৩ হাজার ১১৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োজিত রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৪ হাজার ১১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৪২৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমসিএইচ ইউনিট এবং ইওসি চালুকৃত ৭০টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ জাতীয় পর্যায়ের দুটি কেন্দ্র (এমসিএইচটিআই, আজিমপুর ও এমএফটিসি, মোহাম্মদপুর) থেকে মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, প্রসব, জরুরি প্রসূতি সেবা, অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশু স্বাস্থ্যসেবা, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবাসহ সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, প্রতি মাসে প্রায় ৩০ হাজার স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমেও তৃণমূল পর্যায়ের জনগণের মধ্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার অঙ্গীকারাবদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*