নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।
জানা গেছে, আজ সকালে মানিকগঞ্জ থেকে যাত্রী নিয়ে ‘শুভযাত্রা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানীর গুলিস্তানের উদ্দেশ্যে রওয়া দেন। বাসটি মহাসড়কের রেডিওকলোনী এলাকায় অন্য একটি বাসকে ওভারটেক করতে গেলে ওই বাসটি সড়কের পাশে গাছের সাথে থাক্কা খেয়ে দুমড়ে-মুচরে যায়। এতে নারীসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Be the first to comment on "সড়ক দুর্ঘটনা ॥ আহত ৩০"