নিউজ ডেস্ক:গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদকে ৫৪ ধারায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ও ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্টিজানে হামলার ঘটনায় তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে। বিশেষ করে যারা অস্ত্র ও অর্থ দিয়েছে তাদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এসব বিষয় যাচাই-বাছাই করে বিস্তারিত জানানো হবে।

Be the first to comment on "হাসনাত করিম ও তাহমিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে"