নিউজ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে শ্রীলঙ্কা অধিনায়ক রঙ্গনা হেরাথ দুই ইনিংসে ৯টি উইকেট তুলে নিয়েছেন। এতে বিশ্বরেকর্ড গড়েছেন এই বাঁ-হাতি স্পিনার। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উইকেটরক্ষক লিটন দাসকে ফেরানোর মধ্য দিয়ে বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে হেরাথ তুলে নেন মুশফিকুর রহিম, লিটন দাস ও মুস্তাফিজের উইকেট তিনটি। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি আরও সফল। তুলে নিয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের উইকেট ৬টি।
দুই ইনিংসে ৯টি উইকেট নেওয়ার ফলে টেস্টে হেরাথের মোট উইকেট সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৬৬টি। এতে তিনি ছাড়িয়ে গিয়েছেন নিউজিল্যান্ডের ডানিয়েল ভেট্টোরিকে। বাঁহাতি স্পিনার হিসেবে তার উইকেট সংখ্যা ছিল ৩৬২টি। তবে এবার তাকে পেছনে ফেললেন হেরাথ।
এছাড়া সব বাঁহাতি বোলারের মধ্যে শুধুমাত্র পাকিস্তানের ওয়াসিম আকরাম হেরাথের থেকে এগিয়ে রয়েছেন। আকরামের উইকেট সংখ্যা ৪১৪টি।
হেরাথের বিশ্বরেকর্ড

Be the first to comment on "হেরাথের বিশ্বরেকর্ড"