শিরোনাম

হোয়াইট হাউসে সাক্ষাৎ ওবামা-‌ট্রাম্পের

নিউজ ডেস্ক : আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথম বারের মত হোয়াইট হাউসে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার তাদেরকে স্বাগত জানান বারাক ওবামা ও তার স্ত্রী বিশেল ওবামা। হোয়াইট হাউসে অবস্থানের পর বেশ কিছুক্ষণ বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন। এরপর সাংবাদিকদের সঙ্গেও বৈঠকেও বসেন তারা। ওবামা বলেন,‘‌ট্রাম্প এবং আমি খুব ভাল বৈঠক করেছি।’ পরে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,‘তুমি যাতে সাফল্য পাও, সেজন্য ‌আমরা সবরকম সহযোগিতা করব। কারণ তোমার সাফল্য মানেই দেশের সাফল্য।’ এদিকে, নিজের বক্তব্যে ট্রাম্প বলেন,‘বারাক ওবামার কাছ থেকে সবরকম পরামর্শ নেব। তার সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি।‌

basic-bank

Be the first to comment on "হোয়াইট হাউসে সাক্ষাৎ ওবামা-‌ট্রাম্পের"

Leave a comment

Your email address will not be published.


*