নিউজ ডেস্ক : ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার এক ঘণ্টার মধ্যেই ‘কীভাবে প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়’ (How to impeach a president) -এই বাক্যটি দিয়ে গুগলে সার্চ করার প্রবণতা ৫ হাজার গুণ বেড়েছে বলে জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম ইন্ডিপিন্ডেট। প্রতিবেদনে জানানো হয়েছে, ওই শব্দগুচ্ছ দিয়ে গুগলে সার্চ দেয়ার হার ৪ হাজার ৮৫০ গুণ বেড়েছে। সবচেয়ে বেশিবার সার্চ দেয়া হয়েছে হাওয়ায়, ক্যালিফোর্নিয়া, ওরিগন, ওয়াশিংটন ও কলারাডো রাজ্যগুলি থেকে। যদিও এ সব রাজ্যেগুলিতে ডেমোক্রাটরাই জিতেছেন। উল্লেখ্য, ইমপিচ হচ্ছে কোন দেশের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে বহিষ্কার করার একটি বৈধ আইনি প্রক্রিয়া। যেখানে পার্লামেন্টের সদস্যরা প্রয়োজনীয় ভোটের মাধ্যমে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে থাকেন।
কীভাবে প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়

Be the first to comment on "কীভাবে প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়"