নিউজ ডেস্ক : ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা পুরোপুরি বাস্তবায়ন না করে গাজীপুরের মেয়র এম এ মান্নানকে গ্রেপ্তার করা যাবে না মর্মে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সু্প্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
২৮ মামলায় জামিন পাওয়ার পর মেয়র মান্নানকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে গত ২৯ নভেম্বর হাইকোর্ট এক আদেশে বলেন, ১৬৭ ধারা পুরোপুরি বাস্তবায়ন না করে গ্রেপ্তার করা যাবে না। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মান্নানের পক্ষে খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

Be the first to comment on "১৬৭ ধারা বাস্তবায়ন না করে মান্নানকে গ্রেপ্তার নয় : আপিল বিভাগ"