শিরোনাম

৫ আফগান ক্রিকেটার থাকলেও নেই বাংলাদেশি

নিউজ ডেস্ক : ভারতের ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলামের জন্য তালিকা নির্ধারণ করা হয়েছে। ৩৫১ জন ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে। বাংলাদেশের কোন ক্রিকেটার না থাকলেও এখানে স্থান পেয়েছেন আফগানিস্তানের ৫ জন ক্রিকেটার। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের একজন ক্রিকেটরও স্থান পেয়েছেন এ তালিকায়।
নিলামের প্রাথমিক তালিকায় ৭৯৯ জন ক্রিকেটার ছিলেন। পরে ৮টি ফ্রাঞ্চাইজির আগ্রহের ভিত্তিতে তা ৩৫১ জনে নামিয়ে আনা হয়। আর এতে রয়েছেন ১২২ জন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ার। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ২৪ জন খেলোয়াড় নিলামে অংশ নেবেন। আগামী ২০ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে এই নিলাম অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত তালিকায় আফগানিস্তান থেকে রয়েছেন অধিনায়ক আসগর স্তানিকজাই, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ, রশিদ খান ও দাওলাত জাদরান। এদের মধ্যে শাহজাদ ও রশিদ রয়েছেন সর্বোচ্চ বেজ প্রাইজের ৫০ লাখ ভারতীয় রুপিতে। আর আমিরাত থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন চিরাগ সুরি।
নিলামে সাতজন খেলোয়াড়ের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে তাতে রয়েছেন পেসার ইশান্ত শর্মা। অন্য ছয়জন হলেন- তিন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস, ইয়ন মরগান ও ক্রিস ওকস, দুই অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন ও প্যাট কামিন্স এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
দেড় কোটি রুপির প্রাইজে রয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার নাথান লিয়ন ও ব্র্যাড হাডিন, দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
প্রসঙ্গত, আগামী ৫ এপ্রিল থেকে ২১ মে মাঠে গড়াবে আইপিএলের দশম আসর। সাকিব আল হাসান যথারীতি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। অন্যদিকে মোস্তাফিজুর রহমান গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদেই থাকছেন।

basic-bank

Be the first to comment on "৫ আফগান ক্রিকেটার থাকলেও নেই বাংলাদেশি"

Leave a comment

Your email address will not be published.


*