নিউজ ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের জন্য ৭০টি লোকোমোটিভ সরবরাহ করবে স্পেনভিত্তিক সুইস কম্পানি স্ট্যাডলার রেইল। বাংলাদেশে বিদ্যমান নিরাপত্তা চ্যালেঞ্জ মাথায় রেখেই তারা এ সংক্রান্ত প্রকল্প এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে।
ঢাকার সুইজারল্যান্ড ও স্পেন দূতাবাসের যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রযুক্তি স্থানান্তর। স্ট্যাডলার রেইল স্পেনে ৩০টি লোকোমোটিভ তৈরি করবে এবং বাকি ৪০টি লোকোমোটিভ আংশিকভাবে বাংলাদেশে তৈরি করা হবে।’
এ সংক্রান্ত প্রকল্প রেল খাত নিয়ে বর্তমান সরকারের লক্ষ্য অর্জনে ব্যাপক ভূমিকা রাখবে বলেও আশা করা হয় বিবৃতিতে।

Be the first to comment on "৭০টি লোকোমোটিভ সরবরাহ করবে স্ট্যাডলার রেইল"