শিরোনাম

‌আ’লীগের সম্মেলনের বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক :  আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে ও দলের বিভন্ন নেতাদের শুভেচ্ছা জানিয়ে যে সব লাগানো সব পোস্টার, ব্যানার, বিলবোর্ড লাগানো হয়েছে সেগুলো আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে সরিয়ে নেওয়ার মৌখিক নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের এ নির্দেশ দেন তিনি। নানক বলেন, ‘২০তম সম্মেলনের আগে এবং পরে বিভিন্ন নেতাদের শুভেচ্ছা জানিয়ে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন ব্যানার, পোস্টার, বিলবোর্ড টানানো হয়েছে। এরমধ্যে প্রায় ৯০ শতাংশ পোস্টার নামানো হয়েছে। বাকি যেসব পোস্টার, বিলবোর্ড রয়েছে তা ১৪ ডিসেম্বরের আগে নামাতে হবে। এখন শুধু শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের পোস্টার, বিলবোর্ড লাগানো যাবে। তবে এসব পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়া আর কারো ছবি ব্যবহার করা যাবে না।’

সংবাদ সম্মেলেনে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবেস উপলক্ষে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এরমধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীর প্রথম প্রহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ সারাদেশের কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, ৭টা ১৫ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, ৭টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, ৯টা ৩০ মিনিটে রায়বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন। বিকাল ৩টায় রাজধানীর কৃষিবিদ মিলানায়তনে আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ সারাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৩০ মিনিটে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, সকাল ১০টায় গোপালগঞ্জের বঙ্গবন্ধুর সমাধিসৌধতে পুষ্পস্তবক অর্পন। ১৭ ডিসেম্বর বিকালে কৃষিবিদ মিলানায়তনে আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে আগে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী। এছাড়াও আওয়ামী লীগ নেতা ফরিদুন্নাহার লাইলি, আফজাল হোসেন, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ।

basic-bank

Be the first to comment on "‌আ’লীগের সম্মেলনের বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*