শিরোনাম

সম্পর্কের উন্নয়ন ঘটাতে রাশিয়ায় এরদোয়ান

নিউজ ডেস্ক:রাশিয়ার সঙ্গে  নতুন করে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। সোমবার রাশিয়া সফরে যাওয়ার আগ মুহূর্তে বিমানবন্দরে তিনি এ কথা বলেন।

গত মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পর এরদোয়ানের এটাই প্রথম বিদেশ সফর। সফরকালে সেন্ট পিটার্সবুর্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। গত বছর সিরিয়া সীমান্তে তুরস্ক একটি রুশ জঙ্গি বিমান ভূপাতিত করলে মস্কো ও আঙ্কারার সম্পর্কের অবনতি ঘটে। তবে গত জুনে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে চিঠি লেখেন এরদোয়ান।

এরদোয়ান বলেন, এটি হবে ঐতিহাসিক সফর এবং নতুন সূচনা। পুতিনের সঙ্গে আলোচনা রুশ-তুর্কি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, দেশ দুইটির একযোগে অনেক কিছু করার আছে।

এসময় এরদোয়ান পুতিনকে নিজের ‘বন্ধু’ বলেও উল্লেখ করেন।

সিরিয়া সংকট সমাধানে রাশিয়ার অপরিহার্য ভূমিকার কথাও তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, রাশিয়ার অংশগ্রহণ ছাড়া সিরিয়া সংকট সমাধান করা সম্ভব নয়।

 

basic-bank

Be the first to comment on "সম্পর্কের উন্নয়ন ঘটাতে রাশিয়ায় এরদোয়ান"

Leave a comment

Your email address will not be published.


*