নিউজ ডেস্ক : লন্ডনের টেমস নদীর উপর নির্মিত মিলিনাম ব্রিজের দক্ষিণ পাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা আছে এমন ধারণার প্রেক্ষিতে ব্রিজটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ব্রিটিশ সরকার। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে লন্ডন পুলিশ ব্রিজটি বন্ধ করে দেয়। লন্ডন পুলিশ জানান, সোমবার সকালে টেমস নদীর উপর নির্মিত মিলেনিয়াম ব্রিজের দক্ষিণ পাশে নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দুটি বোমা দেখা যায়। এজন্য ব্রিজটি বন্ধ করে দেয়া হয়েছে। গ্লোব থিয়েটারের বাইরের দিকে নির্মিত পথচারিদের জন্য নির্মিত রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। স্থানীয় নাগরিক ডেভিড জন তাঁর টুইটারে জানান, সকালে নদীর দক্ষিণ পাশে দুইটি বোম ভেসে উঠতে দেখা যায়। তাঁর কিছুক্ষণ পর প্রশাসন ব্রিজটি বন্ধ করে দেয়।
হঠাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার সন্ধান, মিলিনাম ব্রিজ বন্ধ

Be the first to comment on "হঠাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার সন্ধান, মিলিনাম ব্রিজ বন্ধ"