শিরোনাম

দৌলতদিয়ার ৪টি ফেরীঘাটে যানবাহনের দীর্ঘ সারি

নিউজ ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়ায় ৪টি ফেরীঘাট দিয়ে ১৫টি ফেরীর মাধ্যমে যানবাহন পারাপার করা হলেও দৌলতদিয়া ফেরীঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ বাজার বাস ষ্টান্ড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কে যাত্রীবাহী পারিবহন, কোরবানীর পশু বোঝাই ট্রাক, কার, মাইক্রোসহ বিভিন্ন প্রকার যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যাস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, ৪টি ফেরীঘাটই সচল রয়েছে।বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরীর মধ্যে ৮টি বড় এবং ৭ছোট ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হলে তীব্র স্রোতের কারনে ফেরীগুলো নদী পার হতে সময় লাগছে বেশী ।এ কারনে স্বাভাবিক সময়ের চাইতে বেশী সময় লাগায় এবং গরুবাহী ট্রাকের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে যানজট নিরাসন এবং যাত্রীদের নিরাপত্তার সার্থে দৌলতদিয়া বাস র্টামিনালে পুলিশের একটি নিয়ন্ত্রন কক্ষ খোলা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার জিহদিুল কবির জানান, দৌলতদিয়া- খুলনা মহাসড়কের যানজট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে ৩৫০ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়াও ৪টি ফেরীঘাট সহ মহাসড়কের গুরুত্বপূর্ন স্থান সমুহে সিসি ক্যামেরার মাধ্যমে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রন করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "দৌলতদিয়ার ৪টি ফেরীঘাটে যানবাহনের দীর্ঘ সারি"

Leave a comment

Your email address will not be published.


*