শিরোনাম

ক্রিকেটে দ্বিতীয় জনপ্রিয় দল বাংলাদেশ

নিউজ ডেস্ক :  ক্রিকেটে বাংলাদেশ দলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দেশের তরুণ সমাজ ক্রিকেট খেলার প্রতি বেশি আসক্তি থেকেই এই অবস্থা।

স্যোশাল মিডিয়ার তথ্য বলছে, এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় জনপ্রিয় দল।

ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান ফলোয়ারের সংখ্যা ১০.৭ মিলিয়ন (১ কোটি ৭ লাখ)। যেখানে ফেসবুকেই আছে ৯৬ লাখ, টুইটারে ৯ লাখ ১৩ হাজার আর ইনস্টাগ্রামে ২ লাখ ফলোয়ার।

শীর্ষে অবস্থান করা ভারতের ফ্যান ফলোয়ার হলো ৩ কোটি ৮ লাখ। তৃতীয়তে আছে পাকিস্তান, যাদের ভক্তসংখ্যা ৬৮ লাখ। চতুর্থতে দক্ষিণ আফ্রিকা, যাদের ফ্যান ফলোয়ার ৪৮ লাখ। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় পাঁচ নম্বর দলটি হলো ইংল্যান্ড, ভক্তসংখ্যা ৩৭ লাখ। অস্ট্রেলিয়া আছে ছয় নম্বরে, তাদের ফলোয়ার ৩৬ লাখ। এরপর শ্রীলংকা ৩০ লাখ, ওয়েস্ট ইন্ডিজ ২৫ লাখ, নিউজিল্যান্ড ১৮ লাখ ও আয়ারল্যান্ডের ফলোয়ার মাত্র ৬ লাখ।

basic-bank

Be the first to comment on "ক্রিকেটে দ্বিতীয় জনপ্রিয় দল বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*