শিরোনাম

সাঙ্গাকারার হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ ঢাকার

নিউজ ডেস্ক : শুরুটা ধীরে হলেও শেষ পর্যন্ত রাজশাহী কিংসকে বড় টার্গেট দিয়েছে ঢাকা ডায়নামাইটস। শ্রীলংকান গ্রেট কুমার সাঙ্গাকারা এদিন জ্বলে উঠেন। তুলে নেন বিপিএলের চলতি আসরে তার প্রথম হাফ সেঞ্চুরি। বড় দুটি পার্টনারশিপের কল্যাণে রাজশাহী কিংসকে ১৮৩ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডায়নামাইটস।

এর আগে চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আজ সোমাবারের প্রথম খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস। শুরুটা ধীরে হলেও আস্তে আস্তে হাত খুলতে শুরু করেন দুই ওপেনার। শুরু হয় ধুমধারাক্কা ব্যাটিং। স্পিন বিস্ময় মেহেদী মিরাজের ওভারে দুই বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারি হাঁকান দুই ব্যাটসম্যান। ৩৬ বলে এই জুটি তুলে ফেলে ৫০ রান। শেষ পর্যন্ত ৭১ রানে ভাঙ্গে উদ্বোধনী জুটি। আবুল হাসানের বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন মেহেদী মারুফ। ২৫ বলে ৩ চার এবং ২ ছক্কায় ৩৫ রান করেন এই ওপেনার।

এরপর সাঙ্গাকারার সঙ্গী হন মোসাদ্দেক হোসেন। ১৭ বল খেলে মাত্র ১৩ রান সংগ্রহ করে দলীয় ১১৯ রানে ফরহাদ রেজার বলে তার হাতেই ধরা পড়েন এই তরুণ। কুমার সাঙ্গাকারার দৌলতে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৮ রান। এরই মধ্যে সাঙ্গাকারা তুলে নেন চলতি বিপিএলের নিজের প্রথম হাফসেঞ্চুরি। ৩৮ বলে ৪টি চার এবং ২ ছক্কায় ৫০ পূরণ করেন তিনি। ২ রানের ব্যবধানে ফরহাদ রেজার বলে আবুল হাসানের হাতে ধরা পড়েন তিনি। তার ৪৬ বলে ৬৬ রানের ইনিংসটিতে যোগ হয় আরও একটি চার এবং একটি ছক্কা।

দলের রান ১৩৮ হতে আবারও উইকেট পতন। এবার মোহাম্মদ সামির বলে সরাসরি বোল্ড হয়ে যান ম্যাট কোলেস (৮)। ম্যাচের হাল ধরেন আগের ম্যাচের ব্যাটিং তাণ্ডব চালানো সেকুজে প্রসন্ন এবং অধিনায়ক সাকিব আল হাসান।

আগের ম্যাচের মতই ব্যাটি ঝড় তোলেন প্রসন্ন। ১৬ বলে ২ চার এবং ৩ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩৪ রান। পাশাপাশি হাত খুলে ব্যাট করেন অধিনায়ক সাকিব। ১২ বলে ৩ বাউন্ডারিতে তিনি করেন ১৮ রান। তাদের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।

দিনের অপর খেলায় সন্ধ্য পৌনে ৬টায় মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন এবং সনি সিক্স।

basic-bank

Be the first to comment on "সাঙ্গাকারার হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ ঢাকার"

Leave a comment

Your email address will not be published.


*