শিরোনাম

সিদ্ধার্থের সাথে আমার চুমুর প্র্যাক্টিসটা বেশি : আলিয়া

নিউজ ডেস্ক : নেহা ধুপিয়ার শো নো ফিল্টার নেহায় এমন কিছু কথা শেয়ার করলেন আলিয়া ভাট, যা আগে কখনও করেননি। ক্যামেরার সামনে তিনি বিতর্কিত বিষয় নিয়ে কথা বললেন। শোয়ে অতিথিদের নেহা এমন কিছু প্রশ্ন করেন, যা বেশ বিতর্কিত। আর তার উত্তরে অতিথিরাও সোজাসাপটা জবাব দিয়ে দেন।

এবারও এর ব্যতিক্রম হলো না। নো ফিল্টার নেহায় এসেছিলেন আলিয়া ভাট। সেখানে নেহা ধুপিয়া তাঁকে অর্জুন কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে প্রশ্ন করেন। জিজ্ঞাসা করেন, টু স্টেটসে তিনি অর্জুন কাপুরকে চুমু খেয়েছেন। সিদ্ধার্থ মালহোত্রাকেও চুমু খেয়েছেন। কে ভালো চুমু খেতে পারে? আলিয়ার অকপট উত্তর ছিল “সিদ্ধার্থ”।

শোনা যায় সিদ্ধার্থ মালহোত্রা আর আলিয়া ভাট নাকি সম্পর্কে ছিলেন। সম্প্রতি তাঁদের ব্রেক আপ হয়েছে। আলিয়া জানিয়েছেন, অর্জুনকে আমি একটা ছবিতেই চুমু খেয়েছি। ও ভালো। কিন্তু সিদ্ধার্থকে দু’টো ছবিতে চুমু খেয়েছি। তাই প্র্যাকটিসটা বেশি।

শুধু তাই নয়। বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে থেকে যখন একজনকে বেছে নিতে বলা হয়, সিদ্ধার্থকেই বেছে নেন আলিয়া। উত্তর দেওয়ার আগে কিন্তু কোনও ইতস্তত করেননি আলিয়া।

সেপ্টেম্বর নাগাদ শোনা গিয়েছিল, আর নাকি সম্পর্কে নেই আলিয়া ও সিদ্ধার্থ। ড্রিম টুরের সময় থেকেই তাঁরা নিজেদের মধ্যে দূরত্ব রাখতে শুরু করেন। দরকার ছাড়া তাঁরা নাকি কথাবার্তাও বলতেন না। ক্যারিয়ারের জন্যই নাকি এই সিদ্ধান্ত নেন তাঁরা। তবে গতমাসে শোনা যায়, সিদ্ধার্থ ও আলিয়া নাকি আবার সম্পর্ক শুরু করার কথা ভাবছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী একটি স্টুডিওতো একসঙ্গে দেখা গেছে সিদ্ধার্থ ও আলিয়াকে। আলিয়া সেখানে ডিয়ার জ়িন্দেগির শুটিং করতে গিয়েছিলেন। সিদ্ধার্থ তাঁর আপকামিং প্রজেক্টের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়েছিলেন। তাঁদের সেট ছিল আলাদা আলাদা ফ্লোরে। তবে দু’জনের শুটিংই চলে সকাল থেকে বিকেল পর্যন্ত। আলিয়া ও সিদ্ধার্থ নিজেদের ফ্লোরেই শুটিং করছিলেন। কিন্তু ফাঁক পেলেই সিদ্ধার্থের সেটে ঢুঁ মারছিলেন আলিয়া। সিদ্ধার্থও একই কাজ করছিলেন। একটু সময় পেলেই আলিয়ার সঙ্গে দেখা করতে চলে যাচ্ছিলেন। ডিয়ার জিন্দেগির স্ক্রিনিংয়েও দেখা গিয়েছিল সিদ্ধার্থকে।

basic-bank

Be the first to comment on "সিদ্ধার্থের সাথে আমার চুমুর প্র্যাক্টিসটা বেশি : আলিয়া"

Leave a comment

Your email address will not be published.


*