শিরোনাম

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে রাজধানীর আগারগাঁওস্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
মিলাদ মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, সচিব (যুগ্মসচিব) ড. মোঃ আলফাজ হোসেন, সাবেক পরিচালক মু. হারুনুর রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, প্রেস পরিচালক মুহাম্মদ তাহের হোসেন, গবেষণা বিভাগের পরিচালক ডাঃ খিজির হায়াত খান, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মাওলানা হাবিবুল মতিন সরকার, ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক জালাল আহমদ, ইসলামিক মিশনের পরিচালক ডাঃ এবিএম জাহাঙ্গীর হোসেন, প্রকাশনা বিভাগের পরিচালক ড. সৈয়দ এমরান হোসেন ও ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদসহ তিন শতাধিক আলেম-ওলামা ও ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল"

Leave a comment

Your email address will not be published.


*