নিউজ ডেস্ক : রাজধানীর ধোলাইখাল চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন (৪০) ও তার ভাতিজা আ. রাহিম (১০)।
তাদের দুঃসম্পর্কের আত্মীয় মাহবুবুর রহমান জানান, আলমগীরের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। গেন্ডারিয়ার একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রাহিম একই উপজেলার খোকন ভুঁইয়ার ছেলে। তারা গেন্ডানয়ার দ্বীন নাথ সাহা রোডের ২৭/জে বাড়িতে বসবাস করতেন। ইসলামপুরে কাপড়ের দোকান বন্ধ করে মোটরসাইকেলে ফেরার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। মরদেহগুলো ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Be the first to comment on "ধোলাইখালে ট্রাকচাপায় চাচা-ভাতিজার মৃত্যু"