শিরোনাম

‘বাঙালির আত্মপরিচয় বাঁচাতে জঙ্গি বর্জনের বিকল্প নেই’

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাঙালির আত্মপরিচয় বাঁচাতে জঙ্গি বর্জনের বিকল্প নেই। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘মানুষের প্রথম পরিচয় তার ভাষা, মায়ের ভাষা। আমরা বাঙালি, আমাদের আত্মপরিচয়কে যারা মুছে দিতে চায়, তারা ভাষার শত্রু, জাতির শত্রু। শেকড়হীন জঙ্গিদের নিজের পরিচয় নেই বলেই তারা অন্যের পরিচয়কে মুছে দিতে চায়। তাই বাঙালির আত্মপরিচয় বাঁচাতে জঙ্গিবর্জনের বিকল্প নেই। ’

ইনু বলেন, ‘অধিকাংশ আধুনিক রাষ্ট্রই ভাষাভিত্তিক। ভাষা ও সংস্কৃতির সঙ্গে ধর্মের কোন বিরোধ নেই। ইরান বা আফগানিস্তানে ‘নওরোজ’ উৎসব পালনে ইসলামের ক্ষতি হয় না, কিন্তু বাংলা নববর্ষ পালনে বাধা দেয় জঙ্গিরা। শহীদের রক্তে গড়া বাঙালি পরিচয় মুছে দেওয়াই তাদের লক্ষ্য। কিন্তু জনগণ ও সরকার তা হতে দেবে না। ’

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি ও তাদের সঙ্গিদের বিচার-দমন-বর্জনের মাধ্যমে আমরা মায়ের ভাষা ও বাঙালিত্বের পরিচয় অটুট রাখবো।

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু, বায়ান্ন’র ভাষা আন্দোলন ও একাত্তরের মহান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘চার হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে সকল বাধা পায়ে দলে জঙ্গিমুক্ত, বৈষম্যহীন, সবুজ, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই’।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান।

basic-bank

Be the first to comment on "‘বাঙালির আত্মপরিচয় বাঁচাতে জঙ্গি বর্জনের বিকল্প নেই’"

Leave a comment

Your email address will not be published.


*