নড়াইল প্রতিনিধি॥ নড়াইল সদর উপজেলার গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় দৌড়, লাফ, বিস্কুট খাওয়া, পুকুর পাড়, ব্যাঙ লাফ, বস্তাদৌড়, কবিতা আবৃত্তি, একক অভিনয়, কৌতুক, যেমন খুশি তেমন সাজো, সঙ্গীত সহ বিভিন্ন ইভেন্টে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাহেব আলী শেখের সভাপতিত্বে করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুন, অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও শিক্ষানুরাগী শৈলেন্দ্রনাথ সাহা, নড়াইল সদর উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যা সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, নড়াইলের উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অপূর্ব কুমার মন্ডল, নড়াইলের গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন আরা, সহকারী শিক্ষক প্রদীপ কুমার মল্লিক প্রমুখ আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ দু’দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নড়াইলের গোবরা প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
নড়াইলের গোবরা প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
Be the first to comment on "নড়াইলের গোবরা প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন"