নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী লেঃ কমান্ডার এ,এম আব্দুল্লাহ (অবঃ) রোববার (১৪ অক্টোবর) সন্ধায় উপজেলার কাশিপুর ইউনিয়নের গুরুত্বপূর্ন বিভিন্ন জনবহুল স্থানে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ ও প্রামান্যচিত্র প্রদর্শন করেন।
সাবেক এ সামরিক কর্মকর্তা এ প্রতিনিধিকে বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার-উন্নয়নের কথা গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌছে দিতেই আমার এ লিফলেট বিতরন ও প্রামান্যচিত্র প্রদর্শন কর্মসুচী চালু করা। লোহাগড়া উপজেলার প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনার-উন্নয়নের বার্তা পৌছে দেয়াই আমার মূল লক্ষ্য। আমার এ লিফলেট ও প্রামান্যচিত্রে আওয়ামী লীগ সরকারের সকল-উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, নিরাপদ থাকবে বাংলাদেশ। আমার এ কর্মসুচী অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
লোহাগড়ায় আ’লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে লিফলেট বিতরণ
লোহাগড়ায় আ’লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে লিফলেট বিতরণ
Be the first to comment on "লোহাগড়ায় আ’লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে লিফলেট বিতরণ"