নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় পৌত্রিক সম্পত্তির দখল নিয়ে শিক্ষক ভাইয়ের বিরুদ্ধে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন দুই শিক্ষক বোন। মঙ্গলবার (১৬জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা সদরের লক্ষ্মীপাশায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ৩৯নং আরএল পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ সামছুন নাহার। এ সময় অপর শিক্ষক বোন লাভলী ইয়াসমিন ও তাদের পক্ষে পরিবারের অন্য ভাইবোন ও তাদের ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন। অভিযোগকারী দুই বোন ও অভিযুক্ত ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুই বোন অভিযোগ করেন, তাদের পৌত্রিক সম্পত্তি উপজেলা সদরের লক্ষ্মীপাশা বাজারে ৪ দশমিক ১০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে তাদের ভাই গোলাম মোস্তফা জোর করে দখল করে রেখেছিলেন। সে জমি কয়েকদিন আগে ওই দুই বোন দখলমুক্ত করেন। এরপর থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হুমকি দিচ্ছেন ওই ভাই। যেকোনো সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি পৌত্রিক সম্পত্তি নয়। আমার দলিল করা সম্পত্তি। লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন জানান, এ বিষয়ে কয়েকদিন আগে থানায় একটি সমঝোতা বৈঠক হয়েছে। তারপরও দ্বন্দ্ব মেটেনি। চেষ্টা চলছে বিষয়টি মীমাংসার।
ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ায় লোহাগড়ায় ভাইয়ের বিরুদ্ধে দু’বোনের সংবাদ সম্মেলন
ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ায় লোহাগড়ায় ভাইয়ের বিরুদ্ধে দু’বোনের সংবাদ সম্মেলন
Be the first to comment on "ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ায় লোহাগড়ায় ভাইয়ের বিরুদ্ধে দু’বোনের সংবাদ সম্মেলন"