নিউজ ডেস্ক : নওগাঁর আত্রাই উপজেলা থেকে বাংলা ভাইয়ের সহযোগী জেএমবি সদস্য আইচান আব্দুল্লাহকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনের ভরতেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইচান উপজেলার নওদুলি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, আইচান আব্দুল্লাহর বিরুদ্ধে থানায় একটি হত্যাসহ দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। সকালে গোপন সংবাদে ভিত্তিতে ভরতেঁতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

Be the first to comment on "আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেপ্তার"