শিরোনাম

আবারও ভুল রিভিউ নিয়ে হাসির পাত্র হলেন কোহলি!

নিউজ ডেস্ক : তিনি মহেন্দ্র সিং ধোনি নন, যার রিভিউ ৯৫ শতাংশই সঠিক হবে। তিনি ভারতের নবনিযুক্ত তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। পুনে টেস্টেও তার রিভিউ নিয়ে হাসাহাসি হয়েছে। বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনেও তার ব্যতিক্রম হলো না। ভুল রিভিউ নিয়ে এবার হাসির পাত্র হওয়ার পাশাপাশি তীব্র সমালোচনার মুখে ভারত অধিনায়ক। সতীর্থ লোকেশ রাহুল তাকে রিভিউ নিতে নিষেধ করেছিলেন, তবে গোয়ার্তুমি করে রিভিউ নিয়ে নষ্ট করেন কোহলি।

চিন্নাস্বামীতে দিনের ৩৪ তম ওভারের পঞ্চম বল করতে আসছেন স্পিনার নাথান লিওন। তার বলটির গতিবিধিই যেন ধরতে পারলেন না বিশ্বসেরা এই ব্যাটসম্যান। ফলে বল এসে তার প্যাডে লাগল। এলবিডাব্লিউয়ের জোড়ালো আবেদন হলো। আম্পায়ার একটু দেখেই আঙুল তুলে দিলেন। কিন্তু কোহলি মোটেও মানতে পারছিলেন না সিদ্ধান্তটি। আম্পায়ারের আউট দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি রিভিউ চেয়ে বসেন। উইকেটের অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা লোকেশ রাহুল রিভিউ নিতে নিষেধ করেন কোহলিকে। কিন্তু এতে তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়নি আম্পায়ারের সিদ্ধান্তেরও।

আউট হওয়ার সময় কোহলির নামের পাশে মাত্র ১২ রান। দীর্ঘ সুসময় পার করে ভারতীয় ক্রিকেটের এই সময়ের বড় তারকা কোহলি হয়তো খারাপ সময়ের দিকে যাচ্ছেন। দেশটির সমর্থকগোষ্ঠী এবং মিডিয়াও যেন ভুলে গেছে মাত্র কিছুদিন আগে ভারতের সাফল্যের কথা। কিংবা কোহলির টানা ডাবল সেঞ্চুরির কথা। তাই সমালোচনার ঝড় বইছে। ঘরের মাঠে বাঘ হয়ে ওঠা ভারত নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই অজিদের কাছে এমন নাকানিচুবানি খাচ্ছে। অর্থাৎ, অহঙ্কারের পতন!

উল্লেখ্য, ব্যাঙ্গালুরুতে চলমান দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই ১৮৯ রানে অলআউট হয়ে গেছে ভারত। অজি স্পিনার নাথা লিওন নিয়েছেন ৮ উইকেট! সর্বোচ্চ ৯০ রান করেছেন লোকেশ রাহুল।

basic-bank

Be the first to comment on "আবারও ভুল রিভিউ নিয়ে হাসির পাত্র হলেন কোহলি!"

Leave a comment

Your email address will not be published.


*