শিরোনাম

ঈদের দিনে সড়কে মন্ত্রী

নিউজ ডেস্ক : ঈদের দিনও সকাল থেকে সড়কপথে ঘুরছেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুধু তি‌নি একা নন, সড়কের সব প্রকৌশলীসহ সং‌শ্লিষ্টদের সড়‌কপথে থাকার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঈদের নামাজ শেষেই ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রামে রওনা দেন ওবায়দুল কাদের।

এছাড়া মন্ত্রী সরাস‌রি ফোনেও সড়কের প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছেন, যেন কোনো সড়কে এবার ঈদ ফির‌তি যাত্রায় ভোগা‌ন্তি না হয়।

সড়ক ও মহাসড়ক বিভাগের সি‌নিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের জানান, বিকেল থেকে সড়কের সর্বস্তরের শ্রমিকদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বৃ‌ষ্টিতে সড়কের কোথাও ক্ষ‌তিগ্রস্ত হলে তা রাতের মধ্যেই যেন মেরামত করা হয়।

মন্ত্রী জানান, এবার ঈদের যাত্রায় প্র‌তিকূল প‌রি‌স্থিতির কারণে কিছু অস্বাভা‌বিক অবস্থা তৈরি হয়ে‌ছিলো। তবে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার পর ঈদের দু’‌দিন আগে থেকে প‌রি‌স্থি‌তি স্বা‌ভা‌বিক হয়েছে। এখন ফির‌তি যাত্রায় স্ব‌স্তি নি‌শ্চিত করতে তাদের সব প্রচেষ্টা থাকবে।

এছাড়া দেশের উত্তরাঞ্চলের সড়কের প্রকেশৈলীদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি সড়ক যোগাযোগ স্বাভা‌বিক এবং ঈদ ফির‌তি যাত্রা যেন স্ব‌স্তিকর হয়, সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন।

ওবায়দুল কাদের বিকেলের দিকে আবার সড়ক দেখতে দেখতে ঢাকায় ফিরবেন বলেও জানান আবু নাসের।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে তার সঙ্গে বৈঠকের কথা রয়েছে ওবায়দুল কাদেরের।

basic-bank

Be the first to comment on "ঈদের দিনে সড়কে মন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*