নিউজ ডেস্ক : উত্তর কোরিয়ায় বন্যায় এ পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩৯৫ জন নিখোঁজ রয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।
সোমবার পিয়ংইয়ং সরকারের বরাত দিয়ে জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউমেনিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) কার্যালয় থেকে জানানো হয়েছে, বন্যার পানি বেড়ে যাওয়ায় তুমেন নদীর কাছাকাছি এলাকা থেকে প্রায় ১ লাখ ৭ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
বন্যাকবলিত এলাকার লোকজন কঠিন সময় পার করছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার গণমাধ্যম। বন্যায় ৩৫ হাজার ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকার প্রায় ৬৯ ভাগ বাড়িঘরই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
বন্যায় ১৬ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কমপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষের জরুরি সেবা প্রয়োজন।

Be the first to comment on "উত্তর কোরিয়ায় বন্যায় ১৩৩ জনের মৃত্যু"