শিরোনাম

কেনিয়ায় ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪০

নিউজ ডেস্ক : কেনিয়ায় দাহ্য পদার্থবাহী ট্যাংকার বিস্ফোরণে বিভিন্ন গা‍ড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪০ জন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে দেশটির নাইরোবি-নাইভেসিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, ট্যাংকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণ এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২টি গাড়ি পুড়ে গেছে। এর মধ্যে একটি পিএসভি ও বাকিগুলো ব্যক্তিগত গাড়ি ছিল বলে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "কেনিয়ায় ট্যাংকার বিস্ফোরণে নিহত ৪০"

Leave a comment

Your email address will not be published.


*