নিউজ ডেস্ক : পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের মিশনে রাজশাহী কিংসের মুখোমুখি ঢাকা ডায়নামাইটস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা দলপতি সাকিব আল হাসান। ঢাকার সামনে প্রতিশোধ নেওয়ার চ্যালেঞ্জও বটে!
বিপিএলের এবারের আসরে দু’দল দ্বিতীয়বার একে অপরের বিপক্ষে মাঠে নামছে। গত ১১ নভেম্বরের ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় রাজশাহী। ঢাকার দেয়া ১৩৯ রানের লক্ষ্যটা ১১ বল হাতে রেখেই টপকে যান স্যামি-সাব্বিররা।
এ ম্যাচ জিতলে রান রেটের হিসেবে খুলনা টাইটান্সকে হটিয়ে আবারো শীর্ষে উঠতে পারে ঢাকা। দু’দলের রান রেট যথাক্রমে -০.২৩৭, +১.১৭৪। ছয় ম্যাচ শেষে মাহমুদউল্লাহর খুলনার সংগ্রহ ৫ জয় ও ১ হারে ১০। দুই পয়েন্ট পিছিয়ে সাকিবরা।
এদিকে, নিজেদের সবশেষ ম্যাচে দু’দলই হারের স্বাদ পায়। গত ১৯ নভেম্বর খুলনার কাছে ৯ রানে ঢাকা ও রাজশাহীকে ৩২ রানে হারিয়ে স্বস্তি ফেরে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে। এর আগে টানা ম্যাচে হারের বৃত্তে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
টস জিতে ব্যাটিংয়ে সাকিবের ঢাকা

Be the first to comment on "টস জিতে ব্যাটিংয়ে সাকিবের ঢাকা"