শিরোনাম

ডিএমপির এডিসি পদে ছয়জন বদলি

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলিকৃতরা হচ্ছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন ভূঞাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রফেশনাল স্ট্যান্ডার্ড এ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার দীন মোহাম্মদকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার লিগ্যাল এ্যাফেয়ার্স, লিগ্যাল এ্যাফেয়ার্সের সহকারী পুলিশ কমিশনার আব্দুন নূরকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক কোতয়ালী জোন, সহকারী পুলিশ কমিশনার এনামুল হক মিঠুকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল খিলগাঁও, পেট্রোল লালবাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক লালবাগ জোন ও সহকারী পুলিশ কমিশনার শামসুল হককে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল লালবাগ হিসেবে বদলি করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "ডিএমপির এডিসি পদে ছয়জন বদলি"

Leave a comment

Your email address will not be published.


*