শিরোনাম

ঢাকা ছেড়েছেন জয়শঙ্কর

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা শেষে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর ঢাকা ছেড়েছেন। শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন তিনি। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জয়শঙ্করকে হযরত শাহজালাল বিমানবন্দরে বিদায় জানান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকায় আসেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফরসূচি এবং আলোচ্য বিষয়বস্তু নিয়ে ভারতের পররাষ্ট্রসচিব প্রাথমিক আলোচনা করেছেন বলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জয়শঙ্কর। সেখানেই প্রধানমন্ত্রী এপ্রিলের প্রথম সপ্তাহে ভারত সফরের সম্মতি দেন। তারপর সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জয়শঙ্কর।

এবার দিল্লি সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অতিথি হিসেবে শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে থাকবেন। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে এ সম্মান জানানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তার সহযোগিতা নিয়ে রূপরেখা চুক্তি করার বিষয়ে আলোচনা ছাড়াও কানেকটিভিট, তিস্তা, গঙ্গা ব্যারেজ প্রকল্প, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

basic-bank

Be the first to comment on "ঢাকা ছেড়েছেন জয়শঙ্কর"

Leave a comment

Your email address will not be published.


*