শিরোনাম

নড়াইলে শিব চতুর্দশী ॥ হাজারো ভক্তের সমাগম

নড়াইলে শিব চতুর্দশী ॥ হাজারো ভক্তের সমাগম

নিউজ ডেস্ক॥ নড়াইলের কলোড়া গোয়াইলবাড়ী সার্ব্বজনীন শিব চতুর্দশী ২০০২ সালে উদ্বোধন করেন বিএনপির তৎকালিন সংসদ সদস্য বাবু ধীরেন্দনাথ সাহা। আর তখন থেকেই প্রচলিত হয় মুকুল মেলার। তাৎপর্য বর্ণনা করে জানান, কৃষ্ণপক্ষের শিব চর্তুদশীর তিথিতে মহা শিবরাত্রি উদযাপন হয়। কৃষ্ণপক্ষ অন্ধকারময় সব কুচিন্তা দূরীভুত করতে শুল্ক পক্ষের আগমণে জীবন জ্যোর্তিময় হয়ে উঠে। শিব নিরাকার নির্গূণ, জ্যোর্তিময়, যিনি শিবের উপাসনাতে তৎপর তিনি উর্দ্ধলোকে গমন করেন। অহংকার হিংসাযুক্ত মনের অধিকারিরা নিন্মগতি প্রাপ্ত হয়। প্রতীক স্বরুপ বৃষপ (ষাঁড়) বা নন্দি প্রতিষ্ঠিত আছে। এর জাগতিক অর্থ চর্তুস্পাদ যার একটির অর্থ সত্য, সৌচ, অহিংসা ও দয়া। এছাড়াও দেহের মধ্যে ১৪টি ভুবন আছে। পূজার দিন ওই শক্তি আমাদের দেহে অনূকুল ভাবধারার সৃষ্টি করে। তিনি বলেন, লিনম থেকে লিঙ্গ শব্দের উৎপত্তি। লিঙ্গ শব্দের অর্থ জ্যোতির রাজ্যে গমন করা। অন্যদিকে দেহের মধ্যে ১৭টি তথ্য রয়েছে চক্ষু, কর্ণ, নাশিকা, ত্বক, জ্বিবা, ক্ষিতি, তেজ, মরুৎ , বোম, মন, অপ, অহংকার, বাক, পানী, পাদ, পায়ু, উপস্থ। ১৭টি তথ্যে বিলীন হওয়ার বা লিনম হওয়ার নামই লিঙ্গ বলে জানা যায়। গত বছর ক্রিয়াযোগ উপাসনালয়ে অষ্টধাতুতে নির্মিত দূর্গা প্রতিমা স্থাপন করা হয়। যা নিত্যদিনেই পূজা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে শিব চতুর্দশী ॥ হাজারো ভক্তের সমাগম"

Leave a comment

Your email address will not be published.


*