নিউজ ডেস্ক ॥ নড়াইলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হারান সাহা (৩৮) নামে একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ। ২৩ ফেব্রয়ারী রাতে নড়াইল শহরের রুপগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। নড়াইল ডিবি’র অফিসার ইনচার্জ আশিকুর রহমান, জানান গোপন সংবাদের ভিত্তিতে এস.আই নয়ন পাটোয়ারীর নেতৃত্বে একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে নড়াইল শহরের রুপগঞ্জ এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক হারানের নামে বিভিন্ন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইল জেলাকে মাদকমুক্ত করার লক্ষে নিরলস ভাবে কাজ করছে পুলিশ। মাদক ব্যাবসায়ী সে যতবড় শক্তিশালি লোক হোকনা কেন আইনের আওতায় এনে নড়াইল জেলাকে মাদকমুন্ত করা হবে।
নড়াইল ডিবি পুলিশের হাতে ৫০ পিস ইয়াবাসহ আটক-১
নড়াইল ডিবি পুলিশের হাতে ৫০ পিস ইয়াবাসহ আটক-১
Be the first to comment on "নড়াইল ডিবি পুলিশের হাতে ৫০ পিস ইয়াবাসহ আটক-১"