শিরোনাম

দাউদকান্দিতে চার হাজার ইয়াবাসহ আটক ২

নিউজ ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে চার হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার পর তাদেরকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো কুমিল্লা জেলার তিতাস উপজেলার রায়পুর গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও সুনামগঞ্জ জেলার ধনপুর গ্রামের আ. রশিদ মিয়ার ছেলে বাবুল মিয়া (৩০)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে একটি মাইক্রোবাসে (ঢাকা-মেট্টে চ-১৩৩৬৪৪) তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনে বাম্পারের পাটাতনের নিচ থেকে চার হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।

basic-bank

Be the first to comment on "দাউদকান্দিতে চার হাজার ইয়াবাসহ আটক ২"

Leave a comment

Your email address will not be published.


*