শিরোনাম

দুবাইতে মানুষ নিয়ে উড়বে ড্রোন

নিউজ ডেস্ক : আগামী জুলাই মাস থেকে মানুষ পরিবহনে ড্রোন চালু করছে দুবাইয়ের সড়ক ও পরিবহন বিভাগ। সংস্থার প্রধান মাত আল তায়ের আন্তর্জাতিক এক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। চীনের তৈরি ‘ইহাং ১৮৪’ নামের ড্রোনটি ১০০ কেজি পর্যন্ত ওজন নিয়ে টানা ৩০ মিনিট উড়তে পারবে। অর্থাৎ সহজে একজন যাত্রী পরিবহন করতে পারবে এ ড্রোন। ইতিমধ্যে এ নিয়ে বেশ কয়েকবার সফল পরীক্ষাও চালানো হয়েছে।

ড্রোনের ভেতর শুধুমাত্র একটিই কন্ট্রোল বাটন থাকবে যেখানে চাপ দিয়ে যাত্রী তার গন্তব্য পছন্দ করবেন। মাটিতে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় ড্রোনটি নিয়ন্ত্রণ করা হবে। একবার ব্যাটারি চার্জ দিলে এই ড্রোন ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে টানা ৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। দুবাইয়ের সড়ক ও পরিবহন বিভাগের প্রধান আল তায়ের বলেন, “দুবাইয়ের আকাশে এর সফল পরীক্ষা হয়েছে। এ ছাড়া আমেরিকার নেভাডায় পরীক্ষা চালিয়ে ড্রোনটিকে নিরাপদ বলে অুনমোদন দেওয়া হয়েছে।

basic-bank

Be the first to comment on "দুবাইতে মানুষ নিয়ে উড়বে ড্রোন"

Leave a comment

Your email address will not be published.


*