নিউজ ডেস্ক : নড়াইলে মাদক মামলার পলাতক আসামি সুমন কাজী (৩৫) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। নড়াইল জেলা পূলিশ সুপার সরদার রকিবুল ইসলামের নির্দেশনায় বুধবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার রামসিধি গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সাদা পোষাকের ডিবি পুলিশের এএসআই হাসানের নেতৃত্বে এএসআই আলমগীর, কন্সটেবল, শরিফ, শিমুল, মুরাদ, বাইজিদ ও নারায়নসহ একদল চৌকশ সদস্য অভিযান চালিয়ে রামসিধি গ্রাম থেকে ৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সুমন কাজী মাদক মামলার ৫ বছরের সাজা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত একাধিক মামলার পলাতক আসামী। সুমন কাজী, উপজেলার রামসিধি গ্রামের কেরামত কাজীর ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটক ও মাদকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নড়াইলে ডিবি পুলিশের হাতে ৩০৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
নড়াইলে ডিবি পুলিশের হাতে ৩০৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
Be the first to comment on "নড়াইলে ডিবি পুলিশের হাতে ৩০৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক"