শিরোনাম

নড়াইলে সাংবাদিককে সম্মাননা প্রদান

নড়াইলে সাংবাদিককে সম্মাননা প্রদান

নিউজ ডেস্ক : নড়াইল প্রেসক্লাবের প্রবীণ তিন সাংবাদিকসহ ছয় সদস্যকে সম্মাননা প্রদান করা হয়েছে। নড়াইল প্রেসক্লাবের আয়োজনে শনিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে ছয় সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সংবর্ধিত সাংবাদিকরা হলেন-প্রবীণ সাংবাদিক ভক্ত সরকার, প্রদ্যোৎ মুখার্জি ও এএম আওহাদ এবং আজীবন সদস্য ইশতিয়াক হোসেন মঞ্জু, তারেক আলম ও সাজ্জাদ হোসেন টিপু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত সংগঠক আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেসক্লাব সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যরা।
এদিকে, প্রেসক্লাবের উদ্যোগে ওই অনুষ্ঠানে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকুকেও সংবর্ধনা প্রদান করা হয়।

basic-bank

Be the first to comment on "নড়াইলে সাংবাদিককে সম্মাননা প্রদান"

Leave a comment

Your email address will not be published.


*