শিরোনাম

ফাঁস হলো ব্যালন ডি’অর জয়ীর নাম!

নিউজ ডেস্ক : ফুটবলের মঞ্চে সর্বোচ্চ এই সম্মান কে পেতে চলেছেন তা এসে দাঁড়িয়েছে তিনজনের শর্টলিস্টে। আগামী সোমবার সেই তিনজনের মধ্য থেকেই ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম।

কিন্তু তার আগেই একটি স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভো ব্যালন ডি’অর জয়ীর নাম ফাঁস করল!
দৈনিকটির দাবি, আগামী সোমবার চতুর্থবারের মতো ফুটবলের ব্যক্তিগত সেরা এই অ্যাওয়ার্ড জিতবেন ক্রিস্তিয়ানো রোনালদো। খবরের সত্যতার জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে গত ১২ মাসে ক্লাব এবং জাতীয় দলের জার্সিতে আলো ছড়িয়েছেন রোনালদো। রিয়াল মাদ্রিদকে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এবং পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো জয়ের স্বাদ উপহার দেন তিনি। তাই অনেক হিসাব-নিকাশ করেই হয়ত মুন্ডো দেপোর্তিভো এই খবরটি প্রকাশ করেছে।

২০১০ সাল থেকে ফিফার সঙ্গে একত্রিত হয়ে যাওয়ার কারণে নামকরণ করা হয়েছিল ফিফা ব্যালন ডি’অর। কিন্তু চলতি বছর থেকে আবারও আলাদা ভাবেই দেওয়া হবে এই পুরস্কার। স্প্যানিশ পত্রিকাটির মতো অনেকেরই অনুমান, এবার ব্যালন ডি’অর উঠছে রোনালদোর হাতেই!

basic-bank

Be the first to comment on "ফাঁস হলো ব্যালন ডি’অর জয়ীর নাম!"

Leave a comment

Your email address will not be published.


*