শিরোনাম

ফার্স্টলেডি হয়ে ‘বিপাকে’ মেলানিয়া!

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প ফার্স্টলেডি হওয়ায় নাকি বেশ ‘বিপাকেই’ পড়ে গেছেন। ফার্স্টলেডি হওয়ার পর থেকেই মেলানিয়ার জীবন নিয়ে গণমাধ্যমে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। কিন্তু মেলানিয়া যে জীবনের স্বপ্ন দেখতেন তার সঙ্গে এর কোনো মিল নেই। তিনি বরং ট্রাম্প পরিবারের দেখাশোনা করেই দিন কাটাতে চেয়েছিলেন। এমনটাই বলেছেন ট্রাম্প দম্পতির বন্ধু ফিলিপ ব্লচ। আমেরিকান গুজব ম্যাগাজিন ইউএস উইকলিকে এ কথা বলেন ব্লচ।

ব্লচ বলেন, মেলানিয়া বেশির ভাগ সময়ই নিজেকে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে লুকিয়ে রাখতেন। তিনি সেখানে থাকতেন যাতে তাদের ছেলে ব্যারন ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারে।

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরপরই অভিযোগ ওঠে মেলানিয়া তার স্বামীর পদের প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করে ‘একটি ব্যাপকভিত্তিক বাণিজ্যিক ব্র্যান্ড’ চালু করতে চেয়েছিলেন।

হোয়াইট হাউসে প্রবেশ করার পর এক জরিপে দেখা গেছে আধুনিক ফার্স্টলেডিদের মধ্যে তার পছন্দনীয়তার রেটিং সবচেয়ে কম।

আর গণমাধ্যমে তাকে নিয়ে অনবরত জল্পনা-কল্পনার কারণেও তিনি অসুখী হয়ে পড়ছেন। এবং তার জীবনটা বিপাকের মধ্য দিয়েই যেন শেষ হয়ে যাচ্ছে বলে মনে করছেন মেলানিয়া।

এর আগের প্রত্যেক ফার্স্টলেডিই এই ভূমিকাটিতে নিজেদের মতো করে তৈরি করে নিয়েছেন। সময়ের পরিক্রমায় যা বিবর্তিতও হয়েছে। ওয়াশিংটন পোস্টকে এমনটাই বলেছেন সাবেক হোয়াইট হাউস সামাজিক সচিব অ্যান স্টক।
সূত্র : দ্য ইনডিপেনডেন্ট

basic-bank

Be the first to comment on "ফার্স্টলেডি হয়ে ‘বিপাকে’ মেলানিয়া!"

Leave a comment

Your email address will not be published.


*