শিরোনাম

বই মেলায় বিটিসিএলের স্টলে ডট বাংলার নিবন্ধনের সুযোগ

নিউজ ডেস্ক : একুশে বই মেলায় প্রথমবারের মত বিটিসিএলের স্টলে চালু হওয়া ডট বাংলা ডোমেইন নিবন্ধন করা যাবে। বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বাংলানিউজকে জানান, বই মেলার শুরুর দিন থেকেই যে কেউ অনলাইনের পাশাপাশি বিটিসিএল স্টলে ডট বাংল ডোমেইন নিবন্ধন করতে পারবেন।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডট বাংলা (.বাংলা) ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গত ১ জানুয়ারি থেকে ডট বাংলা ডোমেইন নিবন্ধন শুরু হয়। বাংলা একাডেমির মূল অংশের ভাস্করের পেছনে ৫০ নম্বর স্টলে ( বিটিসিএল) স্টল ও এর আশেপাশে থাকছে বিনামূল্যে ওয়াইফাই নেটওয়ার্ক। ৪২ ইঞ্চি প্লাজমা টেলিভিশনে দেখানো হবে ডট বাংলার ওপর একটি তথ্যচিত্র। মেলায় সকলকে আমন্ত্রণ জানিয়েছে বিটিসিএল।

basic-bank

Be the first to comment on "বই মেলায় বিটিসিএলের স্টলে ডট বাংলার নিবন্ধনের সুযোগ"

Leave a comment

Your email address will not be published.


*