শিরোনাম

বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যকর হলে মামলা জট কমবে: মোজাম্মেল হোসেন

নিউজ ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি কার্যকর করা হলে দেওয়ানি মামলা নিরসন করা সম্ভব হলে দেশের আদালতের মামলা জট কমবে। তিনি বলেন, আমাদের দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হলেও এর কার্যকর প্রয়োগ নেই। আমি আশা করি বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ব্যবহার করে বিচারক ও আইনজীবীরা মামলা জট কমাতে ভূমিকা রাখবে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট এ্যান্ড পিস ফর বাংলাদেশের এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুপ্রীমকোর্ট  আইনজীবী মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে আপীল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীমানিক বলেন, হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের কার্যকর ভূমিকার কারণে ঢাকার চারপাশের নদ-নদী অবৈধ দখলদারের হাত থেকে অনেকাংশে উদ্ধার করা গেছে।অনুষ্ঠান আরো বক্তৃতা করেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতর  সভাপতি এ্যাডভোকেট  ইউসুফ হোসেন হুমায়ুন ও হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান মঞ্জিল মোরশেদ ।

basic-bank

Be the first to comment on "বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যকর হলে মামলা জট কমবে: মোজাম্মেল হোসেন"

Leave a comment

Your email address will not be published.


*