শিরোনাম

বিকেলে জয়ার শেষকৃত্য, চেন্নাইতে পৌঁছলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জীবনের শেষ দিন পর্যন্ত নিঃসঙ্গ ছিলেন। রুপোলি পর্দায় আইকন, তামিলনাড়ুর প্রথম মহিলা মুখমন্ত্রী, ভক্তদের প্রিয় ‘আম্মা’ জয়ললিতা বলেছিলেন, “কেবলমাত্র এক জনকেই ভরসা করা যায়— নিজেকে।” সারা জীবনেই লড়াই চালিয়েছিলেন নিজের মতো করে। অপার শ্রদ্ধা যেমন পেয়েছিলেন তেমনই জুটেছিল আর্থিক কেলেঙ্কারির কালিমাও। কিন্তু, তাঁর মৃত্যুর পর ভক্তদের শ্রদ্ধায়-ভালবাসায় ভাসছে চেন্নাই-সহ গোটা তামিলনাড়ু। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এ দিন বিকেল সাড়ে ৪টায় চেন্নাইয়ের মারিনা বিচে এমজিআর-এর সৌধের পাশেই তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হবে। যেখানেই আছে রুপোলি পর্দায় জয়ললিতার এক সময়কার নায়ক ও রাজনৈতিক শিক্ষাগুরু এমজি রামচন্দ্রনের স্মারক সৌধ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

basic-bank

Be the first to comment on "বিকেলে জয়ার শেষকৃত্য, চেন্নাইতে পৌঁছলেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*