শিরোনাম

বিস্ফোরণের পর ধসে পড়েছে টঙ্গীর ওই কারখানা

নিউজ ডেস্ক : বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে টঙ্গীর বিসিক এলাকার ট্যাম্পাকো লিমিটেড কারখানার পাঁচ তলা ভবনটি ধসে পড়েছে। ধ্বংসস্তুপে এখনও আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ফায়ার সার্ভিসের প্রধান নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা পলাশ মণ্ডল এই তথ্য জানান।
তিনি বলেন, আজ শনিবার ভোর ৬টা ৫ মিনিটের দিকে টঙ্গীর ট্যাম্পাকো প্যাকেজিং কারখানায় নিচতলায় বয়লার বিস্ফোরণ ঘটে। এরপর কারখানায় আগুন ধরে যায়। বিস্ফোরণের পর ভবনের কিছু অংশ ধসে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানাটি পাঁচ তলা। সেখানে রাতের শিফটে কাজ করছিলেন শ্রমিকরা। ‘
গাজীপুরের পুলিশ সুপার হারুন উর রশীদ গণমাধ্যমকে জানিয়েছেন, আশেপাশের ভবনগুলোতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পুলিশ সদস্যরা ঘটনাস্থলের আশেপাশে অবস্থান নিয়েছে এবং উৎসুক জনতাকে সরিয়ে দিয়েছে।
এদিকে বিস্ফোরণে দগ্ধ হয়ে অন্তত ২১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

basic-bank

Be the first to comment on "বিস্ফোরণের পর ধসে পড়েছে টঙ্গীর ওই কারখানা"

Leave a comment

Your email address will not be published.


*