শিরোনাম

বিয়ে ভাঙছে না জর্জ ক্লুনির

নিউজ ডেস্ক : ‌বিয়ে ভাঙছে না জর্জ ক্লুনির। স্ত্রী আমালের সঙ্গে এই হলিউড কিংবদন্তি বিবাহবিচ্ছেদের জল্পনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা দুনিয়া।

কিন্তু সেই জল্পনায় পাসি ঢেলে দিলেন তাঁদের ঘনিষ্ঠরাই।
শোনা যাচ্ছিল, স্ত্রী আমাল চাইছিলেন সম্পর্কে সম্পর্কে স্থিতি এবং সন্তান। আর তাতে ক্লুনির ছিল আপত্তি। তাছাড়া আমাল ইংল্যান্ডে এসে থাকতে চাইছেন। কিন্তু লস এঞ্জেলসের বাড়ি ছেড়ে যেতে চাইছিলেন না ক্লুনি। বিচ্ছেদের কারণ হিসাবে এগুলোকেই দায়ী করছিলেন সকলে।

এও শোনা যাচ্ছিল আমাল নাকি মোটা অঙ্কের খোরপোষও দাবি করবেন। তবে ক্লুনি এবং আমালের বন্ধুরা নিজে থেকেই এগিয়ে এসে জানান, দু’জনের সম্পর্কে সমস্যা আছে ঠিকই কিন্তু তাঁরা সম্পর্ক ভাঙার কথা ভাবছেন না। অতএব এখনই বিচ্ছেদ হচ্ছে না।

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "বিয়ে ভাঙছে না জর্জ ক্লুনির"

Leave a comment

Your email address will not be published.


*