নিউজ ডেস্ক : ভারত মহাসাগরে চীনা যুদ্ধ জাহাজ ও সাবমেরিনের গতিবিধি ও অবস্থান বিষয়ে ভারতীয় নৌবাহিনী সতর্ক রয়েছে বলে শুক্রবার জানানো হয়েছে।
বার্ষিক নৌদিবস উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে নৌবাহিনীর প্রধান সুনীল লানবা জানান, চিনের একটি নিউক্লিয়ার সাবমেরিন এই মুহূর্তে ভারত মহাসাগরে রয়েছে।
ওই সাবমেরিন থেকে করাচি বন্দরের সঙ্গে যোগযোগ রাখা হচ্ছে। পিপল লিবারেশন আর্মি (PLA)-র এই সাবমেরিন ও যুদ্ধজাহাজ নৌবাহিনীর কড়া নজরে রয়েছে বলেই তিনি দাবি করেছেন।
ভারতের সাবমেরিন পাকিস্তানের জলসীমায় ঢকে পড়েছে বলে যে দাবি পাকিস্তানের তরফে করা হয়েছে, তা উড়িয়ে দেয় ভারতীয় নৌবাহিনী। নৌবাহিনীর প্রধান জানান, একদমই বাজে কথা বলছে পাকিস্তান। পাকিস্তান যেখানে ভারতের সাবমেরিন রয়েছে বলে দাবি করেছে, সেখানে কোনো ভারতীয় সাবমেরিন নেই। ছিলও না। কোথাও অভিযানের প্রয়োজন পড়লে, তখনই সাবমেরিন পাঠানো হয়।
সূত্র: এই সময়

Be the first to comment on "ভারতের দিকে এগোচ্ছে চীনের নিউক্লিয়ার সাবমেরিন"