শিরোনাম

ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ২৩ লাখ ২৭ হাজার মানুষের সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি যুক্ত হন।

শুরুতেই বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলনের প্রামাণ্যচিত্র রক্তাক্ত বাংলাদেশ মাল্টিমিডিয়ায় প্রচারিত হয়। এরপর চট্টগ্রামের উন্নয়ন নিয়ে প্রামাণ্যচিত্র প্রচারিত হয়। নগরীর লালদিঘি ময়দানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন।

এরপর পেশাজীবী সমন্বয় পরিষদের চট্টগ্রামের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ আইয়ূব ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন ও মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদ।

basic-bank

Be the first to comment on "ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*