শিরোনাম

মার্কিন নির্বাচন:ভোটারদের অন্দরমহলে নির্বাচনী প্রচারণা

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন চলছে শেষ সপ্তাহের প্রচারণা।

দুই প্রধান প্রার্থী, হিলারি ক্লিনটন আর ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন, যেসব ভোটাররা এখনো ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেননি, তাদের সমর্থন আদায়ের।

মার্কিন নির্বাচনের খোঁজখবর দিতে এখন যুক্তরাষ্ট্রের শিকাগোয় রয়েছেন বিবিসি বাংলার সংবাদদাতা মাসুদ হাসান খান।

শেষ মুহূর্তে প্রার্থীরা সুইং স্টেট অর্থাৎ যেসব অঙ্গরাজ্যে ভোটাররা যেকোন একজনকে বেশি ভোট দিলে নির্বাচনের ফলাফল তার দিকে ঝুঁকে যাবে, এমন স্টেটগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এছাড়া ভারতীয় উপমহাদেশে নির্বাচনী প্রচারণা বলতে ব্যানার, পোস্টারে শহর যেমন ছেয়ে যায় তেমনটি সেখানে দেখা যাচ্ছে না। সংবাদদাতা জানাচ্ছেন সেখানে টেলিভিশন গুলোতে প্রার্থীরা বিজ্ঞাপন দিচ্ছেন।

সেসব বিজ্ঞাপনে প্রার্থীরা নিজেদের ভাল দিকের চেয়ে একে অপরের ত্রুটিগুলো তুলে ধরছেন ভোটারদের সামনে।

অর্থাৎ সে অর্থে বলতে গেলে প্রার্থীরা প্রচারণা করছেন ভোটারদের একেবারে অন্দরমহলে ঢুকে।

৮ ই নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সাথে সাথে স্থানীয় সরকার নির্বাচন হবে।

একজন ভোটার ঐ দিন যেমন তাদের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন একই সাথে স্থানীয় সরকার নির্বাচনেও ভোট দেবেন।

কয়েকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এই প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী তবে মুল লড়াইটা হবে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের

যদিও পরস্পরের প্রতি তাদের বাক্যবাণ চলছেই। এর মধ্যেই শুক্রবার পর্যন্ত ৩৭ লাখ আগাম ভোট পড়েছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিততে পারেন, এমন খবরে টানা নয়দিন ধরে মার্কিন শেয়ারবাজারের প্রধান সূচক গুলো কমছে। কারণ মঙ্গলবারের নির্বাচনে মি. ট্রাম্প জিতলে তার নীতি কি হবে, সেটি নিয়ে শঙ্কায় আছেন বিনিয়োগকারীরা।

সূত্র : বিবিসি বাংলা

basic-bank

Be the first to comment on "মার্কিন নির্বাচন:ভোটারদের অন্দরমহলে নির্বাচনী প্রচারণা"

Leave a comment

Your email address will not be published.


*