শিরোনাম

মুম্বাই ক্রিকেট প্রধান শারদ পাওয়ারের পদত্যাগ!

নিউজ ডেস্ক : ভারতের মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন শারদ পাওয়ার। দেশটির প্রবীণ এই রাজনীতিবিদ এবং বিতর্কিত ক্রীড়া প্রশাসক অ্যাসোসিয়েশনের বৈঠক ডেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান।

সেই বৈঠকের পরই এমসিএর যুগ্ম সম্পাদক পিভি শেঠির মাধ্যমে প্রকাশ্যে আসে এই খবর।
মনে করা হচ্ছে লোধা কমিটির সাম্প্রতিক সুপারিশকে মাথায় রেখেই পাওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, লোধা কমিটির সুপারিশে স্পষ্ট ভাষায় বলা রয়েছে যে সত্তরোর্ধ কোনো ব্যক্তি ক্রিকেট প্রশাসক হিসাবে কাজ করতে পারবেন না এবং পরপর দুই মেয়াদে কাজ করা যাবে না।

আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এই প্রেসিডেন্ট ক্রিকেট প্রশাসনসংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের বিষয়ে বিশদ মন্তব্য করতে চাননি। তার সংক্ষিপ্ত জবাব, “আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি আদালত অবমাননার দায়েও অভিযুক্ত হতে চাই না। ”

উল্লেখ্য, লোধা কমিটির সুপারিশ কার্যকর করতে না পারার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরকে শীর্ষ আদালতের কড়া কথা শুনতে হয়েছে।

basic-bank

Be the first to comment on "মুম্বাই ক্রিকেট প্রধান শারদ পাওয়ারের পদত্যাগ!"

Leave a comment

Your email address will not be published.


*