নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন পূর্বক মুখ্য কর্মকর্তা ও দশম গ্রেড স্কেলের মর্যাদা প্রদানসহ তিন দফা দাবিতে মেহেরপুরে অনশন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন ইউনিয়ন পরিষদের সচিবরা।
রবিবার সকাল থেকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপস) জেলা শাখার সদস্যরা এ কর্মসূচি পালন করে।
জেলা বাপসার সভাপতি জহুরুল ইসলামের নেতৃত্বে অনশন কর্মসূচিতে সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সহসভাপতি সানোয়ার হোসেন, এরশাদ আলী, রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক বজলুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রহমান, সদস্য হায়দার আলী, সাহাবদ্দিন, রাশেদুল ইসলাম, সাহাদত হোসেন, জমির উদ্দিন, মতিয়ার রহমান, মনিরুল ইসলাম, শাহিনুজ্জামান, আব্দুল মতিন প্রমুখ অনশন কর্মসূচিতে অংশ নেন।
পরে জেলা প্রশাসক পরিমল সিংহর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।
Be the first to comment on "মেহেরপুরে তিন দফা দাবিতে ইউনিয়ন পরিষদ সচিবদের অনশন কর্মসূচি"