শিরোনাম

মেয়ে দেবদাস হচ্ছেন অঙ্কিতা

নিউজ ডেস্ক : দেবদাসের ফিমেল ভার্সন আনছেন একতা কাপুর। সেখানে নারী দেবদাসের চরিত্রে দেখা যাবে অঙ্কিতা লোখন্ডেকে।

 

শোনা যাচ্ছে তেমনই।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস অবলম্বনে একটি ওয়েব-সিরিজ় বানাতে চলেছেন একতা। দেবদাসের সঙ্গে এখানেও থাকবে পার্বতী ও চন্দ্রমুখী। তবে তারা কিন্তু পুরুষ।

 

দেবদাসের নাম এখানে দেবীকা। দেবীকার প্রেম, প্যাশন, হার্টব্রেক, যৌনতা ইত্যাদি দেখা যাবে এই ওয়েব-সিরিজ়ে। চন্দ্রমুখীর নাম অনুরাগ। তবে পার্বতীর চরিত্রের নাম এখানে কী হবে, তা এখনও জানা যায়নি। চরিত্রটিতে কে অভিনয় করবেন, প্রকাশ পায়নি তাও। সিরিজ়ে অনুরাগ বা পুরুষ চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় সুরি। এর আগে মাই ব্রাদার নিখিল, পিঞ্জর ও বস এক পল-এর মতো ছবি করেছেন তিনি। এই ওয়েব সিরিজ়টি পরিচালনা করেছেন কেন ঘোষ। প্রযোজনা করছে একতা কাপুরের বালাজি টেলিফিল্মস্।

basic-bank

Be the first to comment on "মেয়ে দেবদাস হচ্ছেন অঙ্কিতা"

Leave a comment

Your email address will not be published.


*