শিরোনাম

রাজধানীতে কোরবানির পশুর রক্ত-বৃষ্টির পানি একাকার

নিউজ ডেস্ক : মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার দিন মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে নাকাল হয়েছেন রাজধানীবাসী। বৃষ্টিতে ঢাকার বেশকিছু এলাকায় পানি উঠে যাওয়ায় অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি। বিপাকে পড়েছেন পশু কোরবানির স্থান নিয়েও। ফলে বৃষ্টির মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা নিজ বাড়ির সামনের খোলা রাস্তায় পশু কোরবানি দিয়েছেন। অনেকেই আবার ত্রিপল বা পলিথিন টাঙিয়ে পশু জবাই করেছেন। এতে কোরবানির পশুর রক্ত-বৃষ্টির পানিতে একাকার হয়েছে রাজধানী। বৃষ্টির জন্য অনেকে নামাজের পরপর পশু জবাই থেকে বিরত থেকেছেন।

এবার পশু কোরবানির জন্য ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন স্থান নির্ধারিত করে দিলেও অধিকাংশ জায়গায় পানি অপসারণের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী।

মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টির কারণে পানি জমে যায় রাজধানীর নিচু এলাকাগুলোয়, যা ভোগান্তি আরও বাড়িয়েছে নগরবাসীর। ‌বৃষ্টি কমলেও রাস্তার পানি না নামায় অনেকে বাসা থেকে বেরও হতে পারেননি বলে জানা গেছে।

রাজধানীর শান্তিনগর এলাকার বাসিন্দা হাসান জানান, রাস্তার পাশে বৃষ্টির পানি জমে থাকায় এবং ভবনের গ্যারেজে ‘জায়গা’ না থাকায় সড়কের ওপরই পশু জবাইয়ের কাজ করতে হয়েছে। এক কসাই বলেন, কাদা-পানিতে মাংস যাতে নষ্ট না হয় এই কারণে সাবধানে কাজ করতে হচ্ছে। বিভিন্ন সড়কে পশু কোরবানি দেওয়ার ফলে তার রক্ত পানিতে গিলে মিলেমিলে একাকার হয়ে গেছে। এ নিয়ে নগরবাসীও ফেসবুকে বিভিন্ন এলাকার রক্তাক্ত জলাবদ্ধতার ছবি পোস্ট করেছেন।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে কোরবানির পশুর রক্ত-বৃষ্টির পানি একাকার"

Leave a comment

Your email address will not be published.


*